নিয়ে নিন অসাধারণ একটি বই, প্রোগ্রামার BY মুহাম্মদ জাফর ইকবাল সাথে রয়েছে আমার রিভিউ সহ ডাউনলোড লিঙ্ক




লেখকদের জগতে মুহাম্মদ জাফর ইকবাল স্যারের জনপ্রিয়তা অতুলনীয়। উনার লেখা সাইন্স ফিকশনগুলো যে পড়ে নাই আমি বলবো তার জীবন বৃথা। আমার প্রিয় লেখক দের মধ্যে উনিও একজন। তাই আজ আমি নিয়ে এসেছি উনার লেখা “প্রোগ্রামার” বইটির পিডিএফ ভার্শন। সাথে রয়েছে আমার রিভিউ। তাই আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন অংশে। তো আশা রাখি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন।

প্রোগ্রামার
মুহাম্মদ জাফর ইকবাল

নামটা শুনে অনেকেই ভাবছেন হয়তো এটা কোনো প্রোগ্রামিং ভাষা শেখার বই। আমিও প্রথমে তাই ভেবেছিলাম। কিন্তু বিশ্বাস করেন এটা কোনো প্রোগ্রামিং ভাষা শেখার বই না। প্রোগ্রামিং কে নিয়ে একটি ছোট একটি গল্প। কী যারা প্রোগ্রামিং নিয়ে আগ্রহী না তারা হয়তো ভাবছেন “এগুলো আমি পড়ে কি করবো!!” । সমস্যা না আপনি প্রোগ্রামিং নিয়ে উৎসুক না হলেও একবার পড়ে দেখেন বিনোদনের অভাব হবে না। তো বইটিতে প্রধান চরিত্র ছিলো জামশেদ। থাকে নিয়েই মূলগল্প।
গল্পটা ছিল এরকম “সে এসএসসি তে অনেক কষ্টে পাশ করলেও এইচএসসি পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পরে। যার ফলে তার আর পরীক্ষা দেওয়া হয় নি এবং সে ফেল করে। ফেল করার দুঃখ আর হতাশা তাকে এতোটাই গ্রাস করে যে সে একসময় আত্মহত্যা করতে চায়। কিন্তু আত্মহত্যা করার সহজ উপায় না থাকায় করা হয়ে ঊঠেনি। একদিন সে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার এর পাশ দিয়ে যাওয়ার সময় প্রথম কম্পিউটার দেখে তার সেটা নিয়ে আগ্রহ জন্মায় কিন্তু সেই সেন্টারে ভর্তি হওয়ার টাকা তার কাছে নেই। কিন্তু তার অদম্য আগ্রহের কাছে তার সততা হেরে যায়। বেছে নেয় অসৎ পথ । চুরি করে তার ভাবির হাতের বালা। কিন্তু সবাই ভাবে কাজের ছেলে চুরি করেছে। কিন্তু অসৎ পথে হলেও তার এই ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়া তার জীবন পালটে দেয়। জানতে চান কীভাবে?? তাহলে নিচের লিংক থেকে এখনই ডাউনলোড করে পড়ে নিন পুরোটা।

--আমার রিভিউ--
বইটি এক কথায় অসাধারণ । বেশি বড় না তাই একগেয়েমি লাগবে না । যারা প্রোগ্রামিং শিখতে চান তাদের জন্য বলবো অনেকটা অনুপ্রেরনা পাবেন, প্রোগ্রামিং এর প্রতি আগ্রহ আরো বাড়বে। আর সবার জন্য বলবো আমরা যারা পরীক্ষায় খারাপ করে ভাবি , জীবন শেষ, আর কিছু করতে পারবো না, ভবিষ্যৎ অন্ধকার তাদের বলবো একবার বইটি পড়ুন আমি নিশ্চিত হয়ে বলতে পারবো বইটা আপনাদের অনেকটাই Motivate করবে। পাঠ্যবই ছাড়াও যে জীবন রয়েছে তা আপনাদের জানান দেবে। তো এর চেয়ে বেশি কিছু বলার নেই। নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।



বইটির কোয়ালিটি খারাপ এজন্য অত্যন্ত দুঃখিত। তো আজ এ পর্যন্তই বিদায়।
ধন্যবাদ


Post a Comment

Share Your Thoughts About This Post. Your Comments Will Inspire Me.

To be published, comments must be reviewed by the administrator *

Previous Post Next Post
Post ADS 1
Post ADS 1