Recent Security Issue Like [Friend2020.com] learn to be AWARE


Lets Talk About A Security Issue


প্রায় কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া তে  Friend2020.com সাইট টি অনেক জনপ্রিয়তা পেয়েছে। মূলত সেখানে আপনি আপনার নাম, দেশ সিলেক্ট করে আপনাকে কিছু প্রশ্ন দেওয়া হবে আপনি সেগুলোর উত্তর দিতে হবে সর্বোচ্চ ২০টি প্রশ্ন সিলেক্ট করতে পারবেন। এবার আপনাকে একটি লিঙ্ক দেওয়া হবে সেটাকে আপনার বন্ধু দের মধ্যে শেয়ার করতে বলবে। আপনার বন্ধুরা সেই লিঙ্কে যাওয়ার পর তাদের ও আপনার দেওয়া প্রশ্নগুলোর উত্তর দিতে বলবে। যে যত বেশী সঠিক উত্তর দিবে সে অনুযায়ী লিডারবোর্ডে আপনার বন্ধুদের নাম আসবে। মূলত আপনি আপনার বন্ধু কে কতোটা চিনেন তার-ই একটা পরীক্ষা।
এবার কথা হলো আমরা কিন্তু কোনো কিছু না জেনেই লিঙ্কে যাচ্ছি। ওয়েবসাইটি সেইফ কিনা সেটারও আমরা কিছুই জানি না। তারপরও আমরা ভিসিট করছি কেননা অন্যরা তো করছে। তাদের তো কিছু হচ্ছে না?? আসলে ইন্টারনেট ঘাটাঘাটি করা হয় তবে এরকম অনেক সাইট আছে। যেমনঃ Love Calculator

আমি নিজে সাইটিতে ভিসিট করে দেখলাম (পার্সোনাল সিকিউরিটি সহ) সেখানে কোনো লগ ইন ফর্ম নেই তার মানে ফিশিং সাইট না। কিন্তু কোনো PRIVACY Or Policy page নেই তার মানে আমাদের কাছে এটা পরিষ্কার না যে আমরা যে তথ্য দিচ্ছি তা নিরাপদ কিনা?? তার মানে আমদের সিকিউরিটি নিয়ে প্রশ্ন থাকছেই।
আমি শুধু মাত্র Friend2020 সাইট নিয়ে বলছি না এরকম হাজারও সাইট রয়েছে যেগুলো আমাদের  অজান্তেই আমাদের তথ্য হাতিয়ে নিচ্ছে। Face app এর তথ্য চুরি করার কথা তো আমরা সবাই জানি। শুধু ফেইস এপ কেনো ফেসবুক এর  মতো একটি প্রতিষ্ঠান এর তথ্য চুরি করার কথা কারো অজানা নয়।

এখন বলবেন এগুলো তো সাধারন তথ্য আচ্ছা আপনি কি জানেন, আপনি যে সময় নিয়ে সাইটটি ভিসিট করছেন এই সময় এর মধ্যে আপনার ব্যবহৃত ডিভাইস টির অনেক সেন্সিটিভ তথ্য হাতিয়ে নিতে পারেআইপি এড্রেস , ম্যাক এড্রেস, ডিভাইস মডেল, লোকেশন সহ আরো অনেক কিছু। এইসব তথ্য আপনাকে কোনো ক্রাইমে ফাঁসাতে যথেষ্ট। বেশী কিছু না আপনার সাধের ফেসবুক আইডিটিতে এক্সেস নিতে যথেষ্ট। তাছাড়া ফেসবুক হ্যাক নিয়ে তো বাংলাদেশে আলোচনা অনেক। মুক্তিপণ দাবি, ভুয়া তথ্য, ধর্মবিরোধী কথাবার্তা সহ আরো অনেক কিছু ব্লা ব্লা ব্লা।

আমি শুধু এই সাইট নিয়ে বলছি না । অনেক সাইট আছে যারা আপনার দেওয়া তথ্য ডিলিট করে না। তো আপনি নিশ্চিত যে সাইট ভিসিট করছেন সেটি নিরাপদ!!

এবার অনেকে বলবেন আমার এসব তথ্য নিয়ে কি করবে? আমার আইডি হ্যাক করে কি করবে? দেখ ভাই হ্যাকার  দের কাছে আপনার ছোট একটা তথ্যও অনেক ম্যাটার করে। আর আইডির কথা কি বলবো খবরের কাগজ একটু পড়লেই বুঝা যায় কি হয়। তাছাড়া জঙ্গীদের উৎপাত এর কথা আশা রাখি ভুলে যান নি। হ্যাকার রা তাদের পরিচয় লুকাতে অন্যের পরিচয় ব্যবহার করেএখন আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনার কাছ থেকে নেওয়া তথ্য অন্য কোথাও বা অনৈতিক কাজে ব্যবহার হবে না???

#আমার আইডিতে অনেক সিকিউরিটি দেওয়া মার্ক জুকার বার্গও আমার আইডি হ্যাক করতে পারবে না? আমি ভিপিএন ব্যবহার করি আমি নিজে চাইলেও আমার তথ্য চুরি করতে পারবো না!!!
যারা এইসব কথা বলবেন তাদের জন্য এই পোস্ট আপনার জন্য না ধন্যবাদ। অন্যদেশের জানি না বাংলাদেশের ৬০% লোক এখনো নিজের অনলাইন নিরাপত্তা সম্পর্কে সম্পূর্ন অজ্ঞাত। তারকা রাই তাদের পেইজ/আইডিতে নিয়মিত সিকিউরিটি আপডেট করে না আর আমজনতা??


আমি আবারও বলছি আমি নির্দিষ্ট কোনো সাইট কে নিয়ে বলছি না তাই আমার কথার ভুল বুঝবেন না। অনেক স্কেম সাইট রয়েছে যারা অজান্তেই এগুলো করছে। হ্যাকার (স্প্যামার) রা প্রতিনিয়ত নতুন নিয়ম বের করছে হ্যাক করার। আসলে আমরা বর্তমান প্রযুক্তির দুনিয়া থেকে অনেক দূরে। সিস্টেম নিয়মিত আপডেট হচ্ছে। কিন্তু আমরা এখনো সেই গ্রামের চাচাতো ভাই নিয়ে বসে আছি।
নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে তা অনলাইনে হোক কিংবা বাস্তব জীবনে।
So, LEARN TO BE AWARE


Post a Comment

Share Your Thoughts About This Post. Your Comments Will Inspire Me.

To be published, comments must be reviewed by the administrator *

Previous Post Next Post
Post ADS 1
Post ADS 1