পৃথিবীতে মোট কতটি ওয়েবসাইট রয়েছে তা কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না। কেননা প্রতিনিয়ত তৈরী হচ্ছে নতুন নতুন ওয়েবসাইট তাই এর হিসাব রাখা কষ্টসাধ্য। সবাই-ই তৈরী করছে তার নিজের ওয়েবসাইট। বাংলাদেশও তাতে পিছিয়ে নেই। তবে তা তৈরী করতে কম ঝামেলা পোহাতে হয় না। ডোমেইন হোস্টিং এর ঝামেলা তো রয়েছেই। টাকা খরচের ব্যাপার তো আছেই। আমরা বাঙালি রা সবসময় সবকিছু ফ্রী চাই । তাই আমাদের জন্য ফ্রী এবং সহজ একটি উপায় হতে পারে ব্লগার। আজ ব্লগার নিয়ে কোনো টিউটোরিয়াল না ব্লগার সম্পর্কে কিছু তথ্য এবং সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করবো।
ব্লগার গুগল দ্বারা পরিচালিত। এটি একটি ব্লগসাইট হোস্টিং প্রোভাইডার। ১৯৯৯ সালের ২৩ আগস্ট মানে প্রায় ২০ বছর আগে তাদের পথ চলা শুরু করে। এটি ডেভলপের কাজে নিয়জিত রয়েছে PYRA LABS। এটি পাইথন দিয়ে তৈরী করা।
এর সুবিধাঃ
#ফ্রী সাবডোমেইন।
#ফ্রী হোস্টিং।
#গুগলের সিকিউরিটি।
#একটি একাউন্ট দিয়ে ১০০ টি ব্লগ খোলা যাবে।
#প্রতিটি ব্লগে ৫০০০ টি ইউনিক লেবেল বানানো যাবে।
#প্রতিটি পোষ্টে ২০টি লেবেল এড করা যাবে।
#এডসেন্স তারাতারি এপ্রুভ হয়।
#এসইও(SEO) করতে বেশি ঝামেলা পোহাতে হয় না।
#ফ্রী SSL সার্টিফিকেইট।
কিছু অসুবিধাঃ-
*আয় তুলনা মূলক কম হয়।
*ইচ্ছে মতো কাস্টোমাইজ করা যায় না।
*আপনি গুগলের কন্ট্রলে থাকবেন।
*১০০ জন লেখক নিয়োগ করা যাবে
***
আর আপাতত মনে পড়ছে না। ব্লগার একাউন্ট করতে জিমেইল একাউন্ট প্রয়োজন। ডেক্সটপ কিংবা লেপটপ দিয়ে ব্লগার ব্যবহার করলে কাজ করতে সুবিধা হয় তবে, ব্লগার এর নিজস্ব এপ রয়েছে যা দিয়ে মোবাইলেই ব্লগিং করতে পারবেন। গুগলের নিয়ম নীতি মেনে চললে ব্লগার ই ক্ষেত্র বিশেষ এ সবচেয়ে ভালো আমার মতে। তবে স্বিদ্ধান্ত আপনার। বলতে পারেন সাবডোমেইন দেখতে খ্যাত লাগছে । আসলে সস্তার তিন অবস্থা, এতো কিছু ফ্রী পাবার পর একটু Compromise তো করতেই হয়। এখন আপনি যদি ব্লগার চুজ করেন তাহলে, আপনি ব্লগার কীভাবে ব্যবহার করবেন?? Don’t Panic আমি ব্লগার ব্যাসিক এর উপর টিউটোরিয়াল দিবো একদম সহজ বাংলায়। কেউ এটা ভাববেন না যে আমি ব্লগার গুরু!! আমি যতটুক পারি সহজে আপনাদের দেখাবো , শিখে নেওয়া আপনাদের উপর। তো আজকে এটা ছিল ব্লগার টিউটোরিয়াল এর ইন্ট্রো বাকী গুলো শীগ্রই পাবলিশ করবো।
Thank You
KEEP SUPPORTING US


Post a Comment
Share Your Thoughts About This Post. Your Comments Will Inspire Me.